তেভেজের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসে এসেও তাড়া করছিল অপ্রীতিকর এক স্মৃতি। ম্যানচেস্টার সিটিতে থাকার সময় গাড়ি চালানোর আইন ভঙ্গ করায় কার্লোস তেভেজকে ২৫০ ঘণ্টা ‘সমাজসেবামূলক কাজ’ করার নির্দেশ দেন আদালত। সেই আদেশ অনুযায়ী কাজও করেছিলেন অনেকটা। কিন্তু গেরোটা বাঁধে জুভেন্টাসের সঙ্গে তেভেজ চুক্তি সই করার পর। ইতালিতে যাওয়ার আগে পুরো ২৫০ ঘণ্টা পূরণ করে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে আপিলে জিতে আপাতত ৩ হাজার পাউন্ড দিয়ে এ যাত্রা পার পেয়ে গেলেন। জুভেন্টাসে যেতে আর কোনো বাধা রইল না এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। এএফপি।