তেভেজের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্ত হয়ে এসেছেন সদ্যই। কিন্তু কিছুতেই ‘গতি’ থামাতে পারছেন না ড্রাইভিংয়ের অপরাধে হাজত ঘুরে আসা কার্লোস তেভেজ। আগের ম্যাচে লিগে দলকে জেতানো দারুণ এক গোলের পর কাল হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। এফএ কাপের ষষ্ঠ রাউন্ডে, বার্নসলির বিপক্ষে। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই হ্যাটট্রিক পূর্ণ করেন তেভেজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ওয়েবসাইট।