প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর সংসার যিনি সামাল দেন, তাঁরও মন খারাপ । প্রিয় মানুষটিকে এভাবে ছটফট করতে দেখলে কারইবা ভালো লাগে! কার্লোস তেভেজকে বাদ দেওয়ায় কোচ আলেসান্দ্রো সাবেলার ওপর ক্ষোভ ঝেড়েছেন তাঁর স্ত্রী ভেনিসা মানসিলাও, ‘তাকে না ডাকাটা একেবারেই অন্যায়। বাদ দেওয়া হলো গণমানুষের খেলোয়াড়টিকেই।’ মানসিলা মনে করেন, তেভেজ মেসি ও হিগুয়েইনের চেয়েও ভালো খেলেন, ‘সবাই-ই জানে, ব্রাজিলে যে ২৩ জনকে নেওয়া হয়েছে, তাদের সবার চেয়ে তেভেজ অনেক ভালো খেলে।’ মানসিলা একদিক দিয়ে খুশি যে পরিবারের সঙ্গে এখন ছুটি কাটাতে যাওয়ার সময়টা মিলেছে! ওয়েবসাইট।