প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক অর্থে ব্যাপারটা বিষে বিষ ক্ষয়ের মতোই! বিমানে এক সাংবাদিকের সঙ্গে মারামারি করেছিলেন। তারই জেরে জাতীয় দলের অনুশীলন থেকে তাঁকে বের করে দিয়েছিলেন তুরস্কের কোচ ফাতিহ তেরিম। অভিমান-ক্ষোভে জাতীয় দল থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন আরদা তুরান। পরে কোচ তেরিম নিজেও ইস্তাম্বুলের এক রেস্তোরাঁয় মারামারিতে জড়িয়ে পড়েন। হন চাকরিচ্যুত। অভাবনীয় এমন ‘শোধবোধে’র পর থেকেই জাতীয় দলে ফেরার চিন্তা ছিল তুরানের। আর রোমানিয়ার মির্চিয়া লুচেস্কু ফাতিমের উত্তরসূরি হয়ে এসে যখন তাঁকে ফিরিয়ে আনার কথা বললেন, তুরান ‘হ্যাঁ’ বলতে একেবারেই সময় নিলেন না। জাতীয় দলের ১০ নম্বর জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বার্সা মিডফিল্ডার জানিয়ে দিলেন, ‘কোচ যখন মনে করবেন আমি ১০ নম্বর জার্সির যোগ্য, নিজেকে সম্মানিত বোধ করব।’ মানে বিশ্বকাপ বাছাইপর্বেই জাতীয় দলে দেখা যাবে তুরানকে! এএফপি।