প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমসে আনন্দে উদ্বেল হওয়ার মুহূর্ত এসেছে কমপক্ষে ৪৩৯ বার। মোট ৪৩৯টি সোনা জয়ের আনন্দে উৎফুল্ল ও গর্বিত খেলোয়াড়দের নিয়ে গণমাধ্যমগুলোও কম মাতামাতি করেনি। তবে কোনো পদক না জিতেও জাপানি সাঁতারু নাওয়া তোমিতা যতটা প্রচারের আলোয় এসেছেন, তাতে ঈর্ষান্বিত হতেই পারেন বাকি স্বর্ণজয়ী খেলোয়াড়েরা। প্রথমে গণমাধ্যমের খবর হলেন এক দক্ষিণ কোরীয় সাংবাদিকের ক্যামেরা চুরি করে। তারপর একের পর এক খবরের অনুষঙ্গ হলেন—চুরির দায় স্বীকার করলেন, দেশে পাঠানো হলো তাঁকে...সর্বশেষ সংযোজন, ১৮ মাসের জন্য প্রতিযোগিতামূলক সাঁতার থেকে নিষিদ্ধ হলেন। কবে শেষ হবে তোমিতা-কথন? এএফপি।