তেয়োর হ্যাটট্রিকে বার্সেলোনার প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিকের পর তেল্লোকে অভিনন্দন জানাচ্ছেন মেসি ও দানি আলভেজ। ছবি: রয়টার্স
হ্যাটট্রিকের পর তেল্লোকে অভিনন্দন জানাচ্ছেন মেসি ও দানি আলভেজ। ছবি: রয়টার্স

দুই দিন আগেই লেভান্তের বিপক্ষে হোঁচট খেয়েছিল বার্সেলোনা। লা লিগার ম্যাচটা শেষ করেছিল ১-১ গোলের ড্র নিয়ে। গতকাল কোপা ডেল রের ম্যাচেও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল ১-০ গোলে। কিন্তু ক্রিশ্চিয়ান তেয়োর দারুণ হ্যাটট্রিকে শেষ পর্যন্ত প্রতিশোধটা ভালোভাবেই নিয়েছে কাতালানরা। ৪-১ গোলে জিতে সেমিফাইনালের পথেও এগিয়ে গেছে একধাপ। বার্সেলোনার জার্সি গায়ে ৪০০তম ম্যাচের মাইলফলকটা মেসিও উদযাপন করেছেন ভালোভাবেই। নিজে কোনো গোল করতে না পারলেও তেয়োর তিনটি গোলেরই নেপথ্যের কারিগর ছিলেন এই আর্জেন্টাইন তারকা।

দুই দিন আগেই বার্সেলোনাকে রুখে দিতে পারার আত্মবিশ্বাস নিয়ে নিশ্চয়ই শুরু করেছিল লেভান্তে। ম্যাচটাও ছিল তাদের নিজেদের মাঠে। সব মিলিয়ে বেশ দাপুটে ভঙ্গিতেই শুরু করেছিল লা লিগার মধ্যম সারির এ দলটি। ৩০ মিনিটের মাথায় গোলের দেখাও পেয়ে যায় লেভান্তে। রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে বার্সার জালে বল জড়িয়ে দেন লেভান্তের স্ট্রাইকার রাবিল আল জহর। প্রথমার্ধটা ১-০ গোলে পিছিয়ে থেকেই শেষ করে কাতালানরা। এ সময় নিশ্চয়ই দুই দিন আগের হতাশাজনক স্মৃতিই ভর করেছিল বার্সার সমর্থকদের মনে।

কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ান জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। ম্যাচের সমতাসূচক গোলটা অবশ্য বার্সেলোনার কোনো খেলোয়াড়কে করতে হয়নি। ৫৩ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়েছিলেন লেভান্তের ডিফেন্ডার হুয়ানফ্রান। ম্যাচের বাকি সময়টা দেখা গেছে মেসি আর তেয়োর দুর্দান্ত সমন্বয়। ৬০ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে নিজের প্রথম গোলটি করেন তেয়ো। এরপর ৮১ ও ৮৬ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ম্যাচটির গোলগুলো দেখুন: