তৈরিই আছেন মিয়াঁদাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও সিডনি টেস্ট হারের পর মুখ খুলেছেন সে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। মুখ খুললেন জাভেদ মিয়াঁদাদও। তবে সমালোচনা নয়, দুঃসময়ে ক্রিকেট দলকে সাহায্য করারই প্রস্তাব দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ।ফুলটাইম নয়, পরামর্শক হিসেবেই কাজ করতে আগ্রহী জানিয়ে মিয়াঁদাদ বলেছেন, ‘আমার যে অবস্থান তাতে তারা (বোর্ড) এটা আমাকে করতে না বললে কিছুই করার নেই। আমার সম্পর্কে কিছু লোকের ধারণা এই যে, আমি টাকার জন্য বোর্ডে কাজ করছি। এটা ঠিক নয়। প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব নিতে বলেছেন বলেই আমি বোর্ডে আছি।’ বর্তমানে ডিরেক্টর জেনারেল হিসেবে বোর্ডের সঙ্গে যুক্ত আছেন মিয়াঁদাদ। ওয়েবসাইট।