তৈয়বের আইএম নর্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু সুফিয়ান শাকিল ও মিনহাজ উদ্দিন আহমেদের পর এবার আন্তর্জাতিক মাস্টার হতে চলেছেন তৈয়বুর রহমান। জাতীয় দাবায় ১১ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়ে কাল আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম পেলেন তৈয়বুর। ১১তম রাউন্ডে তৈয়বুর হারিয়েছেন ইকরামুল হক সিয়ামকে। ১১ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। রাকিব গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে এবং রাজীব মিনহাজউদ্দিনের সঙ্গে ড্র করেছেন কাল। তালিকায় দুইয়ে থাকা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সংগ্রহ ৮ পয়েন্ট। জিয়া হারিয়েছেন আবু সুফিয়ান শাকিলকে।