তোপের মুখে আফ্রিদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোনা যাচ্ছিল, হাফিজের জায়গায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন। তবে শহীদ আফ্রিদি বোধ হয় নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। পাকিস্তান অলরাউন্ডার করাচি বিমানবন্দরে নেমে বলেছিলেন, বাংলাদেশে দলের মনোভাব ছিল রক্ষণাত্মক। অধিনায়কত্ব বদলানোর আগে ওটাই বদলানো উচিত। বিষয়টা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দৈনিক দ্য নেশন জানিয়েছে, বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি নাজাম শেঠি মনে করেন এমন মন্তব্য করার আগে বোর্ডের সঙ্গে কথা বলা উচিত ছিল আফ্রিদির। তাঁকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে কি না, সেটি নিয়েও সন্দিহান বোর্ড সভাপতি।