তোরে ভাইয়েরা ভাইহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার কাছে হারটা তখনো মাথায় ঘুরছিল। বিশ্বকাপের একটা পরাজয়ের ঘোর ঘণ্টা খানেকের মধ্যেই কেটে যাওয়ার কথা নয়। এরই মধ্যে আইভরিকোস্টের দুই তোরে ভাইকে হতবিহ্বল করে দিল একটা শোক সংবাদ। ইয়া তোরে ও কোলো তোরে জানতে পারলেন, তাঁদের আদরের ছোট ভাই ইব্রাহিম তোরে (২৮) আর নেই। ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে ইব্রাহিম পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে। এএফপি৷