তোরেদের শোক এখন শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ শেষে গ্রুপ ‘সি’তে ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে সুবিধাজনক জায়গায় আছে আইভরিকোস্ট। ১ পয়েন্ট পাওয়া গ্রিস আসলে পড়ে আছে খাদের কিনারায়। ফোর্তেলেজায় নিজেদের শেষ ​ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে গ্রিস-আইভরিকোস্ট। শেষ ষোলো নিশ্চিত করতে দুদলই চাইবে পূরো তিনটি পয়েন্ট, অর্থাৎ​ জয়। তবে ড্র করেও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে আইভরিকোস্টের। সে ক্ষেত্রে গ্রুপের আরেক ম্যাচে জাপানের কাছে হারা চলবে না দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা কলম্বিয়ার।

 একদা মাথায় ছিল ইউরোপ সেরার মুকুট। প্রতি ম্যাচেই এই গৌরবটা মনে পড়ে যায় গ্রিসের। তার পরও আগের দুই ম্যাচে জয়ের মুখ দেখা যায়নি । আজ নিশ্চয়ই গ্রুপের শেষ ম্যাচে গৌরবটা মনে পড়বে বেশি করে এবং জয়ের জন্য মরিয়া লড়াই চালাবে গ্রিস। কিন্তু আইভরিকোস্টও কি ছেড়ে কথা বলবে? আগের ম্যাচে তারা হেরেছে কলম্বিয়ার কাছে, এরপর একটা মৃত্যুশোক ঘিরে ধরেছে আইভরিয়ান শিবিরকে। ক্যানসার কেড়ে নিয়েছে ইয়া তোরে ও কোলো তোরের ছোট ভাই ইব্রাহিমকে। আইভরিয়ানরা এই শোককে পরিণত করতে চায় শক্তিতে। শোকাহত দুই তোরে ভাইয়ের মুখে একটু হাসি ফোটাতে তাঁদের জয় উপহার দিতে চান দিদিয়ের দ্রগবারা। এই জয়টাই যে তাদের দ্বিতীয় রাউন্ডে তুলে ভাসিয়ে দেবে আরও বড় আনন্দে।

গ্রিস ও আইভরিকোস্ট মুখোমুখি হওয়া মানেই দুই ঘরানার ‘পাওয়ার ফুটবলের’ লড়াই। ইউরোপ বনাম আফ্রিকা। তবে মাঝমাাঠের সৃষ্টিশীলতাই হয়তো গড়ে দেবে ব্যবধান। সে ক্ষেত্রে কি একটু এগিয়ে থাকবে আফ্রিকার ‘হাতিরা’? এএফপি।

পয়েন্ট তালিকা

গ্রুপ ‘​সি’

           ম্যাচ জয় ড্র            হার গোল          পয়েন্ট

কলম্বিয়া     ২    ২    ০                 ০  ৫/১  ৬

আইভরিকোস্ট    ২    ১                 ০    ১  ৩/৩                 ৩

জাপান          ২    ০    ১ ১                ১/২   ১

গ্রিস         ২                ০                ১                ১                ০/৩                ১