তোরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে অদ্ভুত একটা কথা বলেছিলেন সামির নাসরি। আফ্রিকা ছাড়া অন্য কোথাও জন্মালে সতীর্থ ইয়া ইয়া তোরেকে বিশ্বের সেরা মিডফিল্ডার বলা হতো! নাসরি নাহয় বলেছেন, তোরে নিজে কী ভাবেন নিজের সম্পর্কে? সিটির আইভরি কোস্ট মিডফিল্ডার সমর্থন করছেন সতীর্থকেই, ‘আমার মনে হয় সামিরের কথাটা ঠিক। সত্যি বললে, স্বীকৃতিটা আমি শুধু সমর্থকদের কাছ থেকেই পাই। আমি রূঢ় হতে চাই না, নেতিবাচক কিছু বলতে চাই না, শুধু সত্যিটা বলতে চাই।’ আফ্রিকানরা যে ফুটবলটা খেলতে পারে এবং কারও চেয়ে কম ভালো খেলে না, সেটা তো দ্রগবা, ইতোরা আগেই দেখিয়েছেন! এএফপি।