তোরের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৩৩ বছর। ম্যানচেস্টার সিটির সঙ্গে ইয়াইয়া তোরের চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে এ মৌসুমে। চীনা সুপার লিগও টাকার থলে নিয়ে পিছু ঘুরছে। এখনই তো সময় যতটা সম্ভব অর্থ কামিয়ে নেওয়ার! কার্লোস তেভেজ, অস্কারের মতো খেলোয়াড়েরাও হার মেনেছেন টাকার লোভের কাছে। কিন্তু সপ্তাহে ৪ লাখ ৩০ হাজার পাউন্ডের (বাংলাদেশি মূল্যমানে প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা!) লোভনীয় প্রস্তাবেও রাজি হলেন না তোরে। কারণ, চীনের ফুটবলের মানের ওপর আস্থা নেই, ইংলিশ ফুটবলেই ক্যারিয়ার শেষ করতে চান আইভরিয়ান মিডফিল্ডার। এএফপি।