তোরের ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে জোর গুঞ্জন, এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটিতে আসছেন। পেপ গার্দিওলাকে হয়তো অনেকেই স্বাগত জানাবেন। তবে একজন নিশ্চিতভাবেই খুশি হবেন না। ইয়াইয়া তোরের সঙ্গে সাবেক কোচের যে একটু তিক্ত স্মৃতি আছে। নইলে তোরের এজেন্ট এমন অদ্ভুত কথা বলবেন কেন? দিমিত্রি সেলুক নামের এই এজেন্ট বলছেন, গার্দিওলা এমন ভালো কোনো কোচ নন। সেটাও নাহয় মানা গেল। সবাইকে একমত হতে হবে এমন কোনো কথাও নেই। কিন্তু সেলুকের দাদাও বার্সেলোনা বা বায়ার্নের হয়ে শিরোপা জিততে পারতেন, এই কথাটা বোধ হয় বাড়াবাড়ি হয়ে যায়। গার্দিওলার এজেন্টের দাবি, গার্দিওলা বার্সা বা বায়ার্নের কোচ ছিলেন বলেই এত কিছু জিতেছেন। গার্দিওলার অধীনে বার্সায় দুই বছর খেলেছিলেন তোরে। পরে পাড়ি জমান সিটিতে। গুঞ্জন আছে, তখন বার্সায় নিজের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন আইভরিয়ান মিডফিল্ডার। সিটিতে গার্দিওলা আসলে টিকতে পারবেন তো? ইএসপিএন।