তোরেসকে কোচের তাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল না করতে পারলে আর মনে হয় পাত্তা পাবেন না ফার্নান্দো তোরেস। দলে জায়গা ধরে রাখতে হলে তাঁকে গোল করতেই হবে। চেলসির নতুন কোচ ভিলাস-বোয়াস তোরেসকে সতর্ক করে দিলেন এই বলে, যদি গোল করতে শুরু না করো তাহলে দল থেকে বাদ পড়তে হবে!তোরেসের পায়ে গোল নেই অনেক দিন ধরেই। গত মৌসুমে লিভারপুল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফির (৫ কোটি পাউন্ড) রেকর্ড গড়ে তোরেসকে চেলসি এনেছিল অনেক আশা করে। কিন্তু তিনি সেই লিভারপুলের তোরেস হয়েই রয়েছেন। চেলসিতে গত মৌসুমে ১৮ ম্যাচে করেছেন মাত্র একটি গোল! এ মৌসুমে তিন ম্যাচ খেলে গোলশূন্য।দলের আরেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা চোট পেয়েছেন। চেলসির নতুন কোচ তাই উদ্বিগ্ন। আজই আবার সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির ম্যাচ। ভিলাস-বোয়াস বলেছেন, ‘খেলোয়াড়দের বাদ দিতে আমার কোনো সমস্যা নেই।’ ওয়েবসাইট।