তোরেসের গোলে লিভারপুলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে একটি ড্র ও একটি হারের পর অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল। ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে ওয়েস্ট ব্রমউইচকে অল রেডরা হারিয়েছে ১-০ গোলে।দীর্ঘদিন ধরেই কোন গোলের দেখা পাচ্ছিলেন না ফার্নান্দো তোরেস। গত ১০ ম্যাচে স্পেন বা লিভারপুলের জার্সি গায়ে কোন গোল পান নি। অবশেষে গোলখরা কাটালেন স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু সেগুলো থেকে কোন গোল করতে পারেন নি লিভারপুল স্ট্রাইকাররা। খেলার ৬৪ মিনিটের মাথায় ডির্ক কিউটের পাস থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন তোরেস।প্রিমিয়ার লীগের আরেক ম্যাচে স্যান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে এবারের প্রিমিয়ার লীগ শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি। ২-২ গোলে ড্র করেছে বোল্টন ও বার্মিংহাম সিটি। সকারনেট