তোরেসের চোখে ‘প্রতিশোধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কাছে হেরে ২০০৬ জার্মানি বিশ্বকাপে শেষ ষোলতে থামতে হয়েছিল স্পেনকে। এবারের বিশ্বকাপের ফেবারিট স্পেন কিন্তু ওই হারটাকে ভুলতে পারেনি। আজ প্যারিসে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ‘প্রীতি’র আবহ উড়িয়ে এই ম্যাচের আগে স্পেনের তারকা ফার্নান্দো তোরেসের মুখে প্রতিশোধের কথা, ‘তাদের কাছে হেরে গত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই সত্যি তাদের সঙ্গে খেলতে উন্মুখ হয়ে ছিলাম আমরা। তাদের বিপক্ষে খেলার জন্য সব সময়ই আমরা অনুপ্রাণিত।’ হাঁটুর ইনজুরির কারণে এক মাসের বিরতি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন লিভারপুলের স্ট্রাইকার। এএফপি।