তোরেসের জোড়া গোলে লিভারপুলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা করেছিলেন—শেষটাও করলেন ফার্নান্দো তোরেস। স্প্যানিশ এই স্ট্রাইকারের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় উলভসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।শক্তির বিচারে উলভস পিছিয়ে। হারের ব্যবধানটাও বড়। লিভারপুলের কাছে পাত্তাই পায়নি উলভস—এমনটা ভাবলে অবশ্য ভুল হবে। এ ম্যাচে দারুণ লড়েছেন উলভসের খেলোয়াড়েরা। বেশ কয়েকবার গোলের সুযোগও পেয়েছেন। কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়, গোলের দেখা মেলেনি কোনোবারই।৩৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন তোরেস। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলের ব্যবধানটা দ্বিগুণ করেন রাউল মিরেলেস। ২-০ গোলেই শেষ হতে চলেছিল ম্যাচটি। কিন্তু অতিরিক্ত সময়ের এক মিনিটের মাথায় আরেকটি গোল করে বসেন তোরেস। বিবিসি।