তৌকির জিয়ার ‘সত্যি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সিডনি টেস্ট নিয়ে বাতাসে আগেই গুঞ্জন ছিল। শোনা যাচ্ছিল, এই টেস্টের পর থেকে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে তদন্ত করছিল আইসিসি। এবার পিসিবিরই সাবেক প্রধান তৌকির জিয়া জানালেন, ঘটনা সত্যি। ওই টেস্টের পরপরই নাকি আইসিসি ছয়-সাতজন খেলোয়াড়ের ওপর নজর রাখতে বলেছিল পিসিবিকে।পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা জিয়ো টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আইসিসি এ বছরই পিসিবিকে এই খেলোয়াড়দের ওপর নজর রাখতে বলেছিল। কারণ এই খেলোয়াড়দের সঙ্গে সন্দেহভাজন বাজিকরদের আদান-প্রদান করা কিছু খুদে বার্তা (এসএমএস) আইসিসির হাতে পৌঁছেছিল। এ ব্যাপারে অস্ট্রেলিয়া সফরের পরই আইসিসি পিসিবিকে সতর্ক করে দিয়েছিল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে খেলতে যাওয়া খেলোয়াড়দের কড়া নজরদারিতে রাখতে বলেছিল।’সাবেক পিসিবি প্রধান বলছেন, সন্দেহভাজন খেলোয়াড়দের ব্যাপারে পিসিবি আদৌ কোনো পদক্ষেপ নিয়েছিল কি না—সেটা তাঁর জানা নেই। নিজের মেয়াদে পাকিস্তানের ক্রিকেটে বাজিকরদের দৌরাত্ম্যও দেখেছেন জিয়া। এ রকমই একটি ঘটনা উল্লেখ করে তিনি বলছেন, এক নিষিদ্ধ ক্রিকেটারকে দলে ঢোকানোর জন্য তাঁকেই নাকি একবার হুমকি দিয়েছিল বাজিকরেরা, ‘আমি একজন সেনা কর্মকর্তা ছিলাম। এক লোক আমাকেও এক দিন ফোন করে বলে, “অমুককে দলে নাও, যাতে সে ম্যাচ পাতাতে পারে। তাতে আমরা টাকা কামাতে পারব।” আমি বললাম, “তুমি ইউনিফর্ম পরা একজন মানুষকে হুমকি দিচ্ছ! গোল্লায় যাও। ওকে আমরা দলে নেব না।” এবং আমরা তাকে আর কখনোই দলে নিইনি।’কে সেই ‘নিষিদ্ধ’ ক্রিকেটার। এত দিন পর নামটা আর প্রকাশ করতে চাননি তৌকির জিয়া। বিশ্লেষকদের ধারণা, লোকটির নাম সেলিম মালিক। ওয়েবসাইট।