তৌফিক উমরের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কাকে অল্প রানে অল আউট করে দিয়ে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটা পাকিস্তান রাজত্ব করবে-এমনটাই মনে করা হয়েছিল। পাকিস্তান রাজত্ব করেছে ঠিকই, তবে তা মন ভরাতে পারেনি পাকিস্তানি সমর্থকদের। সারাদিন উইকেটে থেকে স্কোরবোর্ডে যে পরিমাণ সংগ্রহ জমা হওয়া উচিত ছিল তা করতে পারেনি পাকিস্তান। তৌফিক উমর সারাদিন ব্যাট করে সেঞ্চুরি করেছেন বটে, কিন্তু তা স্কোরবোর্ডের চাকা যথেষ্ট জোরে ঘুরাতে পারেননি। মো. হাফিজ তৌফিক উমরকে সঙ্গ দিয়েছেন বটে, কিন্তু তাঁর ব্যাটিং বিরক্তিই শুধু উত্পাদন করেছে। ৭৫ রানে তিনি আউট হয়ে সারাদিনে লংকানদের একমাত্র আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন। ৯১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৪৮ রান। তৌফিক উমর অপরাজিত রয়েছে ১০৭ রানে। তিনি বল খেলেছেন ২৭৮টি। হাফিজের পর উইকেটে আসা আজহার আলী ফিফটি পেয়েছেন। ৫৫ রান করেছেন ১৫৩ বল খেলে। শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান প্রথম ইনিংসে এগিয়ে আছে ৫১ রানে।হাফিজের আউটের পর তৌফিক উমরের সঙ্গে জুঁটি বাধেন আজহার আলী কিন্তু দিনের দ্বিতীয় সেশনে এই জুঁটি নিজেদেরকে যেন আরও খোলসের মধ্যে লুকিয়ে ফেলেন। এই জুঁটি যে কতটা বিরক্তিকর ব্যাটিং করেছে তার নমুনা হচ্ছে, এঁরা উইকেটে থাকার সময় দিনের দ্বিতীয় সেশনের ৩০ ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৫৯ রান। অথচ, আবহাওয়া ছিল ব্যাটিংয়ের অনুকূল। শ্রীলঙ্কান বোলিং আক্রমণ ছিল অনভিজ্ঞ, ক্লান্ত-শ্রান্ত-বিধ্বস্ত।শ্রীলঙ্কান বোলাররা এই টেস্ট ম্যাচের অভিজ্ঞতা দ্রুত ভুলে যেতে চাইবেন। রঙ্গনা হেরাথ তাও কিছুটা টার্ন পেয়েছেন উইকেট থেকে, কিন্তু বাকিদের কিছুতেই কিছু হয়নি। মুরালিধরনকে বড্ড মিস করছিল আজ শ্রীলঙ্কান বোলিং আক্রমণ।