ত্রাতা ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সময় শুক্রবার দুপুর পর্যন্ত। এর মধ্যে যদি সব দেনা-পাওনা না মেটানো হয় তবে নেমে যেতে হবে চতুর্থ বিভাগে। স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব আলবাসেতে ছিল মহা সর্বনাশের মুখে। ত্রাতা হয়ে এলেন আন্দ্রেস ইনিয়েস্তা, নিজের পকেট থেকে ২ লাখ ৪০ হাজার ইউরো দিয়ে এবারের মতো রক্ষা করলেন ক্লাবকে। কিন্তু এত মানুষ থাকতে ইনিয়েস্তাই কেন ত্রাণকর্তা? বার্সেলোনায় আসার আগে এই ক্লাবে দুই বছর কাটিয়েছিলেন ‘ডন’ ইনিয়েস্তা। ক্লাবের সিংহভাগ শেয়ারের মালিকও তিনি। আগেও অবশ্য আলবাসেতেকে সাহায্য করেছেন ইনিয়েস্তা, ২০১১ সালে দিয়েছেন ৪ লাখ ২০ হাজার ডলার। ওয়েবসাইট।