নোভাক জোকোভিচ টেনিস কোর্টে প্রায়ই মজা করেন। একে-ওকে অনুকরণ করে লোক হাসান। এর বাইরে সার্বিয়ান তারকার অন্য একটা রূপ দেখল সবাই। সার্বিয়ার ফেকেটিচ ও সুফোটিকার মধ্যে তুষারঝড়ে মহাসড়কে অবরুদ্ধ হয়ে ছিলেন হাজার খানেক লোক। পাক্কা ১৫ ঘণ্টা আটকে ছিলেন তাঁরা। জোকোভিচ এটা শুনে পরশু বরফ ভেঙে স্বজন ও বন্ধুদের নিয়ে সটান চলে যান সেখানে। সঙ্গে নিয়ে যান খাবার ও পানি। শুরু করেন উদ্ধারকাজ। এরই মধ্যে ৬০ জনকে উদ্ধারও করা হয়েছে। ডেভিস কাপে খেলেননি বলে দেশবাসীর মৃদু ক্ষোভ ছিল জোকোভিচের ওপর। সেটা কি আর এখন আছে? ওয়েবসাইট।