ত্রিদেশীয় সিরিজ শিরোপা শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতকে ৭৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগে গত জুন মাসে শ্রীলঙ্কার মাটিতেই তাদের হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। এবার ত্রিদেশীয় সিরিজ শিরোপা জিতে তার প্রতিশোধটা বেশ ভালোমতোই নিল লঙ্কানরা।শ্রীলঙ্কার জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরাই। টসে জিতে ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশানের ১১০ ও অধিনায়ক সাঙ্গাকারার ৭১ রানের সুবাদে ২৯৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।৩০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারের মধ্যেই দুই ওপেনার দিনেশ কার্তিক ও শেবাগকে হারিয়ে চাপের মুখে পড়ে যায় ভারত। শেবাগ তার স্বভাবসুলভ ভঙ্গিতে দ্রুতগতিতে রান সংগ্রহ করছিলেন। কিন্তু ২৮ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ২৬ রান করে থিসারা পেরেরার শিকারে পরিণত হন যুবরাজ সিং। ৩৭ রান করে ভিরাট কোহলীও ফিরে যান পেরেরার বলে ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে। ২১ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০৯ রান। পঞ্চম উইকেট জুটিতে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ৪৯ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। কিন্তু ২৯ রান করে রায়না বিদায় নিলে ভারতের হারটা অনেকখানিই নিশ্চিত হয়ে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্যে দিয়ে ভারতের ইনিংস শেষ হয় ২২৫ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ধোনী। তিনটি করে উইকেট পেয়েছেন রনদিভ ও পেরেরা।১১০ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিলকরত্নে দিলশান। —ওয়েবসাইট