ত্রিনিদাদ সফরে জাতীয় দলের ছায়া দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ৩০ আগস্টের মধ্যে। ১ সেপ্টেম্বর ত্রিনিদাদ সফরে যাওয়া বিসিবি একাদশ দলটা তাই জাতীয় দলের ছায়া দলই হওয়ার কথা। কাল এ সফরের জন্য ঘোষিত ১৯ জনের প্রাথমিক দলও বলছে সে কথাই।দলে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ সর্বশেষ ইউরোপ সফরের সব ক্রিকেটারই আছেন। বিশ্বকাপের দলটাও এই ১৯ ক্রিকেটারের মধ্যেই হবে। ডাক পাওয়া ক্রিকেটারদের ১২ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যানেজার তানজীব আহসানের কাছে রিপোর্ট করতে হবে।প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, সাব্বির রহমান, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান ও আবুল হোসেন।