ত্রিপুরা যাচ্ছে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ত্রিপুরায় আগামীকাল ত্রিপুরা একাদশের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে ঢাকা মোহামেডান। ৩১ সদস্যের দলটি রওনা হচ্ছে আজ। খেলোয়াড় ১৪ জন। তবে ভিসা জটিলতার কারণে কোনো বিদেশি খেলোয়াড় এবং কোচ এমেকা নেই ত্রিপুরাগামী দলে।