ত্রিমূর্তির টাকা নেওয়ার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ড ইয়ার্ডের জেরায় মাজহার মাজিদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। তবে তাঁরা বলেছেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে স্পনসর মানি হিসেবে এই টাকা নেওয়া হয়েছে। পাকিস্তানের জিয়ো টিভি খেলোয়াড়দের স্বীকারোক্তির খবরটি দিয়েছে বলে জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া।স্পনসর চুক্তিতে মাজহার মাজিদ তাঁদের এজেন্ট হিসেবে কাজ করছেন বলেও জানিয়েছেন অভিযুক্ত ত্রিমূর্তি। তবে মাজিদ যে বাজিকর, সেটা নাকি তাঁরা জানতেনই না। স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর গত শুক্রবার খেলোয়াড়দের জেরা করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইনি উপদেষ্টা তাফাজ্জুল রিজভিও নিশ্চিত করেছেন জেরায় খেলোয়াড়দের টাকা নেওয়ার স্বীকারোক্তির কথা। তবে তিনি বলেছেন, ‘এই টাকা স্পট ফিক্সিংয়ের জন্য নেওয়ার অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন। পুলিশকে স্পনসর চুক্তির কাগজপত্রও দেখিয়েছেন খেলোয়াড়েরা। এ কারণেই তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।’ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এ পাকিস্তানের ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার খবর প্রকাশের পর পাকিস্তান অধিনায়ক সালমান বাটের হোটেল রুম থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছে পুলিশ। খবর ছিল, টাকাটা বোনের বিয়ের জন্য মাজিদের কাছ থেকে নিয়েছিলেন বাট। রিজভি উড়িয়ে দিয়েছেন সেই অভিযোগ, ‘তার সেটা করার কথা নয়।’ ওয়েবসাইট।