ত্রয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর উত্থান ম্যানচেস্টার ইউনাইটেডেই। রিয়াল মাদ্রিদে আসার আগে ইংলিশ ক্লাবটির হয়েও গোলের পর গোল করা পর্তুগিজ উইঙ্গার চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের হয়ে করেছিলেন ১৫ গোল। সেই রোনালদোই পরশু দুর্দান্ত হেডে গোল করলেন সাবেক ক্লাবের বিপক্ষে। আর এই গোলটা করেই ঢুকে গেলেন ছোট্ট এক তালিকায়। চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের পক্ষে ও বিপক্ষে দুই ভূমিকাতেই গোল করা তৃতীয় ফুটবলার রোনালদো। এর আগে এটা করেছেন দিমিতার বারবেতভ ও রবিন ফন পার্সি। বারবেতভ লেভারকুসেনের হয়ে ও পার্সি আর্সেনালের হয়ে গোল করেছিলেন ইউনাইটেডের বিপক্ষে।