ত্রয়ী দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হতো, বক্সিং রিংয়ে নামলে তিনি লড়াই চালিয়ে যেতে পারতেন অনন্তকাল ধরে। মার-টার প্রচুর খেলেও ভেঙে পড়তেন না, ছাড়তেন না হাল। পেশাদার ক্যারিয়ারে একবারও নক আউট না হওয়ার কীর্তি তো আর এমনি এমনি গড়েননি! ২৩ বছরের ক্যারিয়ারে কখনোই নক আউট হননি, জিতেছেন ৯৩ লড়াইয়ের ৭৩টিতেই। তবে এসবের বাইরেও জর্জ চুভালহোর এমন একটা অভিজ্ঞতা আছে, যা নেই বক্সিং ইতিহাসে অন্য কারও। তিনিই একমাত্র বক্সার, যাঁর সুযোগ হয়েছে কিংবদন্তির তিন বক্সার মোহাম্মদ আলী, জো ফ্রেজিয়ার ও জর্জ ফোরম্যানের সঙ্গে লড়াই করার। তিনজনের কাছেই অবশ্য হেরেছেন, আলীর কাছে দুবার। কিন্তু এই তিনজনের সঙ্গে রিংয়ে নামার মানেই তো নাতি-নাততিদের কাছে গল্প করার অফুরন্ত রসদ!