ত্রয়ীর এমন গোল-খরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-রোনালদো-ফ্যালকাও ত্রয়ীর লড়াইটা লা লিগায় রীতিমতো জম্পেশ। ১৩ গোল নিয়ে মেসি শীর্ষে, ১১ গোল নিয়ে রোনালদো ও ১০ গোল নিয়ে ফ্যালকাও তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। অথচ এই সপ্তাহে গোল পাননি এই তিন ‘গোলমেশিনের’ কেউই। ব্যাপারটা খানিকটা অবিশ্বাস্যই ঠেকবে, যখন জানবেন এমনটা সর্বশেষ হয়েছিল ম্যাচ খেলার হিসেবে ৩৮ সপ্তাহ আগে, সেই গত বছরের ২৬ অক্টোবর। এরপর প্রতি সপ্তাহেই কেউ না কেউ গোল পেলেও এই সপ্তাহেই ঘটল ব্যতিক্রম। পার্থক্য শুধু একটাই, বার্সা-রিয়াল যেখানে নিজেদের ম্যাচটা জিতেছে সহজেই, সেখানে ফ্যালকাওয়ের অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে গেছে ভ্যালেন্সিয়ার কাছে। ওয়েবসাইট।