থলের বিড়াল বেরিয়ে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অধিনায়ক ও নির্বাচকনির্বাচকদের কাজে স্বাধীনতা থাকা উচিত। সাবেক ক্রিকেটারদের মধ্যে যাঁদের যোগ্য মনে করা হয়, তাঁদের নিয়ে বোর্ডই নির্বাচক প্যানেল গঠন করেন। তবে বোর্ডের দায়িত্ব ওখানেই শেষ। নির্বাচকদের দেওয়া খেলোয়াড় তালিকায় কোনো রকম কাটাছেঁড়া বা পরিবর্তন অনাকাঙ্ক্ষিত।প্রধান নির্বাচকের পদ থেকে আকরাম খানের পদত্যাগে বাংলাদেশের ক্রিকেটের থলের বিড়াল বেরিয়ে এসেছে। এত দিন অনেক গুঞ্জন শুনলেও এবার সরাসরিই জানতে পারলাম, নির্বাচকদের দলে বোর্ড সভাপতি কলম চালান। আকরামের অভিযোগ ঠিক হলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত। দল নির্বাচনে সভাপতির হস্তক্ষেপের প্রতিবাদে আকরাম খানের পদত্যাগের সিদ্ধান্ত এক কথায় বীরোচিত। যার ভেতর আত্মসম্মানবোধ আছে, এ ধরনের পরিস্থিতিতে সে-ই এটা করবে। নির্বাচকদের কাজটা ‘থ্যাঙ্কলেস জব’। অনেক সমালোচনা তাঁদের সহ্য করতে হয়। কিন্তু আত্মসম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চয়ই তাঁদের আছে। আকরাম খান তাঁর সেই সম্মানটুকু ধরে রাখতে পেরেছেন। তাঁকে অভিনন্দন।