থাইল্যান্ড গেলেন তিরন্দাজরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁতে খেলতে কাল থাইল্যান্ড গেল বাংলাদেশ আর্চারি দল। রিকার্ভ বোয়ের একক ও দলগত এবং মিশ্র দলগত প্রতিযোগিতায় খেলবেন—ইমদাদুল হক (মিলন), শেখ সজীব, রুমান সানা, প্রেননয় মুরং, মাথুই প্রু মারমা, বিউটি রায় ও শ্যামলী রায়। ১০-১৬ মার্চের এই টুর্নামেন্টটা বাংলাদেশের তিরন্দাজদের জন্য র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার একটা বড় সুযোগ।