থাইল্যান্ড যাচ্ছে ওয়ালটন ক্রিকেটার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের চিয়াংমাইয়ে ৩২ দলের আন্তর্জাতিক সিক্স-এ-সাইড ক্রিকেটে ‘ওয়ালটন ক্রিকেটার্স’ নামে খেলতে যাচ্ছে বাংলাদেশের একটি দল। নাঈমুর রহমানের নেতৃত্বাধীন দলটি থাইল্যান্ডে রওনা হবে পরশু। টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের মিশন এবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। টুর্নামেন্ট ৩০ মার্চ শুরু। ফাইনাল ৫ এপ্রিল।