থাইল্যান্ড যাচ্ছে ফুটবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বরের সাফ ফুটবল সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে ১ জুলাই। প্রস্তুতি পরিকল্পনার অংশ হিসেবে কাল হঠাৎই যোগ হলো থাইল্যান্ড সফর। ১০ দিনের জন্য অনুশীলন ক্যাম্প করতে ১০ জুলাই থাইল্যান্ড পাঠানো হচ্ছে জাতীয় দলকে। ওই সময় ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি আসবে ব্যাংককে। এই দুই দল প্রীতি ম্যাচ খেলবে সেখানে, যা বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও দেখানো হবে। একই সঙ্গে থাইল্যান্ড জাতীয় দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাল জানালেন, ‘আজই সকালে (কাল) দুই কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করতে অনুরোধ করেন আমাকে। পরপরই কথা বলেছি থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতি ওরাওয়ি মাকুদির সঙ্গে, তিনি দল পাঠাতে বলেছেন। সিদ্ধান্তটা পাকা করে ফেলেছি।’