থাইল্যান্ড যাচ্ছে ভারোত্তোলন দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১তম কিংস কাপ ভারোত্তোলনে অংশ নিতে থাইল্যান্ডের সিসাকেটের উদ্দেশে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ৭৭ কেজি ওজন শ্রেণীতে মনোরঞ্জন রায়, ৮৫ কেজিতে মাইনুল ইসলাম, ৯৪ কেজিতে আবদুল্লাহ আল মোমিন, ১০৫ কেজিতে অংশ নেবেন ফরহাদ আলী। কিংস কাপের পর থাইল্যান্ডেই আরেকটি টুর্নামেন্ট প্রিন্সেস কাপেও খেলবে সবাই। দুটি টুর্নামেন্ট চলবে ৫-৯ মে পর্যন্ত।