থাইল্যান্ডে আজ প্রথম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসটোস্পার বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সঙ্গে কোড লোডভিক ডি ক্রুইফ ছবি: বাফুফে
অসটোস্পার বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সঙ্গে কোড লোডভিক ডি ক্রুইফ ছবি: বাফুফে

ব্যাংককে আর কিছুক্ষণের মধ্যেই থাইল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাই পেশাদার লিগের পঞ্চম দল অসটোস্পা এফসি। অসটোস্পার নিজস্ব মাঠ সারাবুরি সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে খেলাটি।
অসটোস্পার বিপক্ষে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামকে মাঠে নামাবেন না কোচ লোডভিক ডি ক্রুইফ। তাঁর বদলে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে নাসিরের হাতে। সামান্য ইনজুরি থাকায় মামুনুলকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানা গেছে। চোটের কারণে মামুনুলের পাশাপাশি বিশ্রাম পেয়েছেন জার্মানি প্রবাসী ফুটবলার রিয়াসাত ইসলাম এবং জাহিদ হোসাইন।
আজকের ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়াচ্ছেন মামুন খান। এছাড়া আছেন, আরিফ, নাসির, লিংকন, ওয়ালি ফয়সাল, সোহেল, জামাল ভূঁইয়া, ওয়াহেদ, মিঠুন, মোবারক ও এমিলি। সূত্র: বাফুফে।