থাইল্যান্ডে ছন্দে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের কুইনস কাপ টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। আগের দিন প্রথম রাউন্ড শেষে খেলেছিলেন পারের চেয়ে তিন শট কম। সান্তিবুরি সামুই কান্ট্রি ক্লাবে সিদ্দিকুর কাল দ্বিতীয় রাউন্ডেও খেলেছেন পারের চেয়ে তিন শট কম। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলা সিদ্দিকুর লিডারবোর্ডে চারজনের সঙ্গে যৌথভাবে রয়েছেন নবম স্থানে। আগের দিনের মতো কোনো ‘ডাবল বগি’ করেননি, নেই কোনো বগিও। বরং বার্ডি করেছেন তিনটি—দুই, দশ ও পনেরো নম্বর হোলে। দ্বাদশ স্থান থেকে তাই উঠে এসেছেন নয়ে। ৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের গলফার থাওর্ন বিরাতচান্ত।