থাইল্যান্ডে ফাহাদের ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪তম আশিয়ান ও বয়সভিত্তিক র‌্যা পিড দাবায় ব্রোঞ্জ জিতেছে মোহাম্মদ ফাহাদ রহমান। ফাহাদ খেলছে অনূর্ধ্ব-১০ বছর বিভাগে। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টে সাত খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানের জন্য টাই করে ফাহাদ। কিন্তু টাইব্রেকিংয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতে। র‌্যা পিড দাবায় সোনা জিতেছে ভিয়েতনামের নগু ডক।