থাইল্যান্ডে ভালো শুরু সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সর্বশেষ এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট বসুন্ধরা ওপেনে মোটেও ভালো খেলতে পারেননি সিদ্দিকুর রহমান। তবে পরের টুর্নামেন্টেই যেন নিজেকে ফিরে পাওয়ার আভাস দিলেন দেশসেরা গলফার। থাইল্যান্ডে কাল শুরু হওয়া কুইনস কাপ গলফ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলেছেন। লিডারবোর্ডে যৌথভাবে দশম স্থানে আছেন ৪টি বার্ডি করে।