থাইল্যান্ডে যাচ্ছে দাবাড়ু ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌদ্দতম আশিয়ান ও বয়সভিত্তিক দাবায় খেলতে আজ থাইল্যান্ড যাচ্ছে খুদে দাবাড়ু ফাহাদ রহমান। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে আগামীকাল শুরু এই প্রতিযোগিতা চলবে ১৪ জুন পর্যন্ত। ৪৩ জন প্রতিযোগীর মধ্যে ২০৩৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশের দাবাড়ু ফাহাদ। স্ট্যান্ডার্ড, র‌্যাপিড ও ব্লিতজ বিভাগে খেলবে সে। প্রতিযোগিতায় ফাহাদকে পৃষ্ঠপোষকতা করছে জেমকন গ্রুপ।