থাইল্যান্ডের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা ভুমিবলের মৃত্যুতে থাইল্যান্ড এখনো শোকাচ্ছন্ন। দেশটির ঘরোয়া ফুটবল-গলফের অনেক টুর্নামেন্টই স্থগিত বা বাতিল হয়ে গেছে। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করার ক্ষমতা তো থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের নেই। এমন শোকাবহ পরিস্থিতিতে আবার ম্যাচ খেলাও কঠিন। থাইল্যান্ড ফেডারেশন তাই ফিফার কাছে অনুরোধ করেছে সামনের মাসের ম্যাচটা অন্য কোথাও সরিয়ে নেওয়ার। এই মুহূর্তে ম্যাচটি পেছানোর যেহেতু সুযোগ নেই, তাই থাই ফেডারেশন চাইছে বিকল্প কোনো ভেন্যুতে ম্যাচটা খেলার। সেটা অস্ট্রেলিয়ায় হলেও তাদের আপত্তি নেই। কিন্তু ফিফা কি এই প্রস্তাবে রাজি হবে? রয়টার্স।