থাইল্যান্ডের মুখোমুখি ১৯ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবলে একসময় বাংলাদেশ নিয়মিত খেলত থাইল্যান্ডের সঙ্গে। ১৯৭৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক অভিষেক এই থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলেই, মালয়েশিয়ার মারদেকা কাপে। এনায়েত ও সালাউদ্দিনের গোলে সে ম্যাচ বাংলাদেশ ড্র করে (২-২)।দুই দল এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় মাত্র দুটি। দুটিই বিশ্বকাপ বাছাইয়ে, ঢাকায়। ১৯৮৫ সালে ১-০, ’৮৯ সালে ৩-১। থাইল্যান্ডের ৮ জয়ের ৪টি বিশ্বকাপ বাছাইয়ে, দুটি করে এশিয়া কাপ বাছাই ও মারদেকা কাপে। দুই দলের তিনটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ম্যাচটি সেই ১৯৯৩ সালে। দুবাইয়ে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ৪-১ গোলে হেরে যায়। ১৯ বছর পর আজ ব্যাংককের রাজা মঙ্গলা স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ম্যাচ শুরু।গত ২০ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি ছিল নেপালের সঙ্গে (ফল ১-১)। আজ ব্যাংককে খেলে কুয়ালালামপুরে গিয়ে মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে তৃতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ২০ নভেম্বর।কাল ব্যাংকক থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী জানিয়েছেন, সুজুকি কাপের জন্য থাই জাতীয় দলের এটিই শেষ প্রস্তুতি ম্যাচ। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখেই দলটি মাত্রই ভুটানকে প্রীতি ম্যাচে হারিয়েছে ৫-০ গোলে।