থাকবেন পুতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফাইনাল দেখতে আগামী মাসে ব্রাজিল উড়ে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। পরবর্তী আসরের আয়োজক হিসেবে পুতিন যাচ্ছেন মারাকানায়, ফাইনালের পর এক প্রতীকী অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে কোণঠাসা হয়ে থাকলেও পুতিন নব্য অর্থনৈতিক শক্তি ব্রাজিল, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ মনোযোগী। বিশ্বকাপ তাহলে তাঁকে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ করে দিচ্ছে। এএফপি।