থামছেই না গেইল-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইল খেললেন আরেকটি বিধ্বংসী ইনিংস, বেঙ্গালুরু পেল সহজ জয়। কাল জয়পুরে রাজস্থানকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল তারা। গেইল-ঝড়ে তিন ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বেঙ্গালুরু। মাত্র ৪৪ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭০ রান করেন ওয়েস্ট ইন্ডিয়ান এই বাঁহাতি। ১৩ রানে শেন ওয়ার্নের হাতে জীবন পেয়েছিলেন এবারের আসরে ১৯৫.০৯ স্ট্রাইক রেটে ৬ ম্যাচে ৩৯৮ রান করা গেইল। ১২ ম্যাচের ছয়টিতে হারা রাজস্থান করেছিল ৬ উইকেটে ১৪৬। সর্বোচ্চ ৩৭ রান করেন দ্রাবিড়। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনকে আউট করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাঁহাতি পেসার শ্রীশান্ত অরবিন্দ। ওয়েবসাইট।