থামতে হলো পিস্টোরিয়াসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা আর রূপকথার মতো হলো না অস্কার পিস্টোরিয়াসের। স্বপ্নটার পরিসমাপ্তি হলো সেমিফাইনালেই। কাল বিশ্ব অ্যাথলেটিকসের ৪০০ মিটার সেমিফাইনালে সবার পেছনে থেকে শেষ করেছেন পা-হীন অ্যাথলেট। তবে ব্লেড রানার হিসেবে পরিচিত পিস্টোরিয়াসের সেমিফাইনাল পর্যন্ত যাওয়াই বা কম কিসে! আর দর্শকের যে অভিবাদন তিনি পেয়েছেন, সেটা তো অনেক সোনাজয়ীর ভাগ্যেও জোটে না।কাল সন্ধ্যায় তৃতীয় ও শেষ সেমিফাইনালের আগে পরিপূর্ণ দেগু স্টেডিয়ামের ৪০ হাজার দর্শক সগর্জনে অভ্যর্থনা জানায় তাঁকে। আগের দিন প্রাথমিক হিট পেরিয়ে সেমিফাইনালে স্থান করে নেওয়ার সময়ও একই ঘটনা।পিস্টোরিয়াসও তাই অখুশি নন, ‘এ পর্যন্ত আসতে আমাকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। আমার পারফরম্যান্সে আমি খুশি। যতটা চেয়েছিলাম, তত জোরে দৌড়াতে পারিনি, তবে এই পর্যায়ে দৌড়াতে পারার অভিজ্ঞতাটাই অবিশ্বাস্য। আমি রিলের জন্য ফিরে আসব।’দক্ষিণ আফ্রিকার হয়ে ৪–৪০০ মিটার রিলেতে অংশ নেবেন পিস্টোরিয়াস। আগামী শুক্রবার এর হিট, পরদিন ফাইনাল। রয়টার্স।