থামল যখন জয়যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলতে বসা হারের স্বাদ অবশেষে পেল অস্ট্রেলিয়া। টানা আট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার জয়যাত্রা কাল থেমেছে পার্থে। ২০০০ সালের নভেম্বর থেকে ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৬টি ম্যাচে জয় পেয়েছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া। ২০০৬-০৭ মৌসুমে আবারও টানা ১৬ ম্যাচ জয়, এটি ছিল রিকি পন্টিংয়ের দল। ২০০৩ সালের ১১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত টেস্ট ও ওয়ানডে মিলিয়ে রেকর্ড টানা ২৪টি ম্যাচ জিতেছিল সর্বজয়ী অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে টানা জয় পাওয়ার অনুভূতি সবচেয়ে ভালো জানা তাই তাদেরই।