থারাঙ্গা ৩ মাস নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্পতেই পার পেলেন উপুল থারাঙ্গা। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শ্রীলঙ্কান ওপেনারকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। কাল আইসিসির স্বাধীন অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছিলেন। গত বিশ্বকাপের সেমিফাইনালের পর নেওয়া তাঁর মূত্রনমুনায় নিষিদ্ধ প্রেডিনিসোন ও প্রেডনিসোলন পাওয়া গেছে। থারাঙ্গা দাবি করেছিলেন, কাঁধের চোটের জন্য তিনি এক ধরনের হারবাল পানীয় পান করেছিলেন। এটার সত্যতা পাওয়াতেই শাস্তি কম হয়েছে। শাস্তির পর থারাঙ্গার প্রতিক্রিয়া, ‘অসাবধানতাবশত দোষ করায় শ্রীলঙ্কা ক্রিকেটের সমর্থক ও অনুসারীদের কাছে আমি ক্ষমা চাইছি। আশা করছি, আমার সঙ্গী ক্রীড়াবিদেরা আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসায় আরও সাবধানী হবে।’ গত ৯ মে থেকে শুরু হয়ে গেছে শাস্তির মেয়াদ, শেষ হবে ৯ আগস্ট। ওয়েবসাইট।