শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরির সংখ্যায় জয়াবর্ধনে (১৪) ও জয়াসুরিয়া (২৮) এখনো উপুল থারাঙ্গার সামনে আছেন। তবে যে গতিতে এগিয়ে চলছেন থারাঙ্গা, দুই গ্রেটকে পেছনে ফেলতে খুব বেশি সময় বুঝি লাগবে না। দ্বাদশ সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ১১৯ ইনিংসেই! ছুঁয়েছেন মাকার্স ট্রেসকোথিকের গড়া বিশ্ব রেকর্ডও। ১২ সেঞ্চুরি করতে ১১৯ ইনিংস লেগেছিল ইংলিশ ওপেনারেরও। ট্রেসকোথিকের অমিত সম্ভাবনাময় ক্যারিয়ার শেষ হয়েছে মানসিক অবসাদে। ১২ সেঞ্চুরি করতে ১২০ ইনিংস লেগেছিল সাঈদ আনোয়ার ও হার্শেল গিবসের, ১৩০ ইনিংস লেগেছিল সৌরভ গাঙ্গুলীর। থারাঙ্গা-ট্রেসকোথিকের যৌথ রেকর্ডটাকে হুমকিতে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের সেঞ্চুরি বর্তমানে ১১টি, খেলেছেন ১১৫ ইনিংস। ডি ভিলিয়ার্স রেকর্ডটা গড়লেও অবশ্য ভেঙে দিতে পারেন তাঁর এক স্বদেশি। হাশিম আমলার ওয়ানডে সেঞ্চুরি এখন ৮টি, ইনিংস খেলেছেন মাত্র ৪৮টি!