থারাঙ্গার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই খবরটি উড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের অস্থায়ী কমিটির সচিব নিশান্থা রানাতুঙ্গা। তবে ঝড়ের মধ্যে বালুতে মুখ গুজে থেকে তো আর লাভ নেই। উপুল থারাঙ্গার ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার ঘটনা খতিয়ে দেখতে তাই তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তদন্তের প্রথম ধাপ হিসেবে থারাঙ্গার কাছে লিখিত বিবৃতি চাইবে কমিটি। আইসিসির তদন্তের মুখোমুখি তো থারাঙ্গাকে হতেই হবে। বিশ্বকাপের সময় থারাঙ্গার মূত্রনমুনায় প্রেডলিসোলন পাওয়া ও আইসিসির তদন্তের কথা ফাঁস করেছে সানডে টাইমস। দীর্ঘদিন ধরে অ্যাজমায় আক্রান্ত থারাঙ্গা ওষুধ হিসেবে প্রেডনিসোলন নিয়েছিলেন বলে ধারণা করছেন অনেকে। তবে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় থাকা কোনো ড্রাগ নিতে হলে থেরাপিউটিক ইউজ এক্সেম্পশন কমিটির অনুমতি নিতে হয়। নিয়ম অনুযায়ী থারাঙ্গা এখন দ্বিতীয়বার মূত্রনমুনা পরীক্ষার আবেদন করতে পারবেন। এতেও পজিটিভ হলে তদন্ত চলাকালে সাময়িক বরখাস্ত করা হবে। ওয়েবসাইট।