প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কান ক্রিকেটের মহাতারকাদের ঔজ্জ্বল্যের কাছে তিনি সব সময়ই ম্রিয়মাণ। তাঁর নাম এক কাতারে উচ্চারিত হয় না জয়াসুরিয়া, সাঙ্গাকারাদের সঙ্গে। তবে গতকাল উপুল থারাঙ্গা যে রেকর্ড করেছেন, তা শুধু শ্রীলঙ্কারই নয় ক্রিকেট-বিশ্বেরই আর কেউ করতে পারেননি। পাল্লেকেলেতে দিলশানের সঙ্গে ২৮২ রানের জুটি গড়ে ওয়ানডেতে ৫টি ডাবল সেঞ্চুরির উদ্বোধনী জুটির অংশ হলেন থারাঙ্গা। কালকেরটি ছাড়াও জয়াসুরিয়ার সঙ্গে ২টি ও জয়াবর্ধনের সঙ্গে ২টি দ্বিশত রানের জুটি আছে তাঁর। ওয়ানডের রেকর্ড ২৮৬ রানের উদ্বোধনী জুটিটি তাঁর ও জয়াসুরিয়ার। উদ্বোধনী জুটিতে চারটি ডাবল সেঞ্চুরিতে আছে জয়াসুরিয়ার নাম। এ ছাড়া মাহেলা জয়াবর্ধনে, সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের আছে দুটি করে ডাবল সেঞ্চুরির জুটি। ওয়েবসাইট।