থারাঙ্গার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপিংয়ের অভিযোগে এই সপ্তাহেই আইসিসির শুনানিতে হাজিরা দিতে হবে শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গাকে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ২৬ বছর বয়সী বাঁহাতি ওপেনার। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে তাঁর শুনানি হবে আগামী শুক্রবার (২৪ জুন)। থারাঙ্গা অবশ্য দাবি করেছেন, হাঁপানির চিকিৎসা নিতে গেয়ে তাঁকে যে স্টেরয়েড দেওয়া হয়েছিল, সেটাই হয়তো সবকিছুর মূলে। এএফপি।